গোপনীয়তার নীতিঃ হোমটাউন লোন

হোমটাউন লোন (Hometown Loan) আপনার গোপনীয়তাকে সম্মান করে এবং আপনাকে শনাক্ত করা যায় এমন ব্যক্তিগত তথ্যের (যেমনঃ নাম, ঠিকানা, এবং ফোন নম্বর) নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয়তা বোঝে। আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই যে, আমাদের অ্যাপ ব্যবহারের সময় আপনার গোপনীয়তা রক্ষা করার জন্য আমরা যথাযথ মানসম্মত নিয়ম অনুসরণ করি। আমাদের Hometown Loan অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে: প্লে ষ্টোর লিঙ্ক!

আপনাকে আরও ভালোমত সেবা প্রদানের জন্য আমাদের অ্যাপের কিছু ফিচার আপনার ডিভাইসের ইউনিক আইডেন্টিফায়ার ব্যবহার করে। ঋণ প্রদান প্রক্রিয়া সহজতর করতে এবং আপনাকে উন্নত সেবা প্রদান করতে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করি।

ইন্টারনেট এবং ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়ার জন্য আমরা তৃতীয় পক্ষের কিছু সার্ভিস প্রোভাইডার ব্যবহার করে থাকি। তারা আমাদের অ্যাপ ব্যবহার এবং আমাদের পণ্য ও সেবার ব্যবহার সম্পর্কে অজ্ঞাতনামা তথ্য সংগ্রহ করতে পারে। তারা আপনাকে বিভিন্ন পণ্য এবং সেবার বিজ্ঞাপন দেখানোর জন্য এই তথ্য ব্যবহার করতে পারে। এই প্রক্রিয়ায় আপনাকে শনাক্ত করা যাবে এমন কোন ব্যক্তিগত তথ্য (যেমন নাম, ফোন নম্বর, ঠিকানা, ইমেইল) ব্যবহার বা সংগ্রহ করা হয় না।

আপনি যখন আমাদের সাথে ঋণের জন্য আবেদন করেন, তখন আমরা আপনার কিছু ব্যক্তিগত এবং গোপন তথ্য সংগ্রহ করি, যার মধ্যে রয়েছে- আপনার নাম, লিঙ্গ, মোবাইল নম্বর, বাসার ঠিকানা, জাতীয় পরিচয়পত্র (NID)/পাসপোর্ট নম্বর, পেশাগত তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। গ্রাহকের অনুমতি ছাড়া আমরা এই তথ্য বিক্রি বা অন্য কারও সাথে অবৈধ লেনদেন করি না।

গ্রাহক/ব্যবহারকারীর তথ্য নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয়ঃ

  • ঋণ প্রক্রিয়া এবং অংশীদার আর্থিক প্রতিষ্ঠান (Partner Financial Institutions): Hometown Loan একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ঋণের যোগ্যতা যাচাইয়ের জন্য সংগ্রহ করা হয়। সংগৃহীত এই তথ্যগুলো আমাদের অংশীদার আর্থিক প্রতিষ্ঠানগুলোর (Partner Financial Institutions) সাথে শেয়ার করা হয়। এই আর্থিক প্রতিষ্ঠানগুলোই চূড়ান্তভাবে আপনার ঋণ প্রক্রিয়া, অনুমোদন এবং বিতরণ (Disbursement) করে থাকে। ঋণের যাবতীয় ঝুঁকি (Lending Risk) সম্পূর্ণভাবে উক্ত আর্থিক প্রতিষ্ঠানের ওপর বর্তায়।
  • নিরাপত্তা: সরকারি-বেসরকারি নিরাপত্তা সংস্থার আইনগত বাধ্যবাধকতা এবং প্রতারণামূলক কর্মকাণ্ড রোধ করা ছাড়া এই তথ্য অন্য কেউ ব্যবহার করতে পারবে না।
  • প্রচারণা: ফোন নম্বর, ইমেইল, এবং ঠিকানা বিজ্ঞাপনমূলক কর্মকাণ্ড এবং নতুন লোন অফার সম্পর্কে জানানোর জন্য ব্যবহৃত হতে পারে, যদি না গ্রাহক তা থেকে বিরত থাকতে চান।

আপনি এসকল তথ্য প্রদান না করলে আমাদের অ্যাপের সেবা পুরোপুরি গ্রহণ করতে পারবেন না বা ঋণ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

আপনার তথ্যের সুরক্ষার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিই। আমরা উন্নত প্রযুক্তি এবং নিরাপত্তার ব্যবস্থা ও নিয়মনীতি বাস্তবায়ন করেছি যেন আপনার গোপনীয় তথ্য অন্য কেউ খুঁজে না পায়। তথ্যের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বা কোন সত্ত্বার কাছে আপনার তথ্য পৌঁছাবে, তা জানতে অনুগ্রহ করে [email protected] ঠিকানায় যোগাযোগ করুন।

আপনার তথ্যের নিরাপত্তা বৃদ্ধি করতে আমরা প্রতিনিয়ত নতুন ও উন্নত নিরাপত্তা প্রযুক্তির বাস্তবায়ন করব। আমাদের গোপনীয়তার নীতিতে কোন পরিবর্তন আসলে তা এখানে আপডেট করা হবে।

সাধারণ জিজ্ঞাসা (FAQs)
  • আমরা আপনার কোন কোন তথ্য নিয়ে থাকি?

    উত্তরঃ দ্রুত এবং নিরাপদ ঋণ সেবা প্রদানের জন্য আমরা আপনার নাম, যোগাযোগের নম্বর, পরিচয়পত্র (NID/পাসপোর্ট), ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, পেশাগত তথ্য এবং ব্যবহৃত মোবাইল ডিভাইসের তথ্য সংগ্রহ করে থাকি।

  • আমরা আপনার তথ্য কোন কাজে ব্যবহার করব?

    উত্তরঃ আপনার ঋণ আবেদন যাচাই ও তা আমাদের পার্টনার আর্থিক প্রতিষ্ঠানের কাছে প্রেরণ করা, সেবার মান উন্নয়ন এবং নতুন কোন লোন অফার সম্পর্কে আপনাকে জানানোর জন্যই আপনার তথ্য ব্যবহার করব।

  • আমরা আপনার তথ্য কি অন্য কাউকে জানাবো?

    উত্তরঃ আপনার তথ্য আমাদের কাছে সুরক্ষিত। আপনার ঋণ প্রক্রিয়াকরণের জন্য আপনার তথ্য শুধুমাত্র আমাদের নির্দিষ্ট অংশীদার আর্থিক প্রতিষ্ঠানগুলোর (Partner Financial Institutions) সাথে শেয়ার করা হয়। এছাড়া আইনি বাধ্যবাধকতা ছাড়া আমরা আপনার তথ্য অন্য কোনো তৃতীয় পক্ষের সাথে শেয়ার করি না।